বড়লেখা প্রতিনিধি

২১ মার্চ, ২০১৮ ১৭:০৩

বড়লেখায় ভূমি সেবা সপ্তাহ পালন

‘চালু হলো ই-নামজারি; টাউট দালালদের মাথায় বাড়ি, রাখব নিষ্কণ্টক জমি-বাড়ি; করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ।

বুধবার (২১ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ নান্টু, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত