ছাতক প্রতিনিধি

২১ মার্চ, ২০১৮ ১৮:৫৫

নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে: মাওলানা ইসহাক

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। তারা এখন সরকারের তল্পিবাহকের কাজ করছে। এজন্যে এ সরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার (২১ মার্চ) ছাতক পৌর খেলাফত মজলিস আয়োজিত সংগঠনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, বিশ দলের সিদ্ধান্ত হল একসঙ্গে আন্দোলন ও একসঙ্গে নির্বাচন করতে হবে। এজন্যে তিনি জোটের কাছে মাওলানা শফিক উদ্দিনকে সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেয়ার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা করবেন। নিজেদের ধৈর্যের সাথে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।

এ সময় তিনি বিশ দলীয় জোটনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তার নি:শর্ত মুক্তি ও জোটের সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।

শহরের লাকি কমিউনিটি সেন্টারে পৌর সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে, সেক্রেটারি ফারুক আহমদ ও সহসেক্রেটারি মাওলানা হাফেজ নূরে আলমের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিনিয়র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. শফিক উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, সিলেট মহানগর সহসভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা খলিল আহমদ, সহসেক্রেটারি মাওলানা আকিক হোসাইন, মাওলানা বুরহান উদ্দিন জসিম, ছাতক উপজেলা মাওলানা আখতার হোসাইন, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ।

উপস্থিত ছিলেন মাওলানা সামছ উদ্দিন, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা হাফেজ সাঈদ আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা দ্বীন মোহাম্মদ, মুফতি ছাদ আহমদ, মাওলানা খালেদ আহমদ, মাওলানা সুলাইমান তালুকদার, সদরুল আমিনসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা শফিক উদ্দিন বলেন, সরকার পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করেছে। এরই ধারাবাহিকতায় তারা শেয়ার বাজার লুট, টেন্ডার বাণিজ্য, উন্নয়নের নামে লুটপাট করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার এরশাদও এসব দেখে বলেছেন, তিনি যদি বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকতেন তাহলে তিনি আত্মহত্যা করতেন।

পরে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক মজলিস দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। সম্মেলনের প্রথমার্ধে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য

আলোচিত