বিশ্বনাথ প্রতিনিধি

২১ মার্চ, ২০১৮ ১৯:০৯

জাতীয় দলে ফিরতে উন্মুখ আশরাফুল

শীঘ্রই আবারো জাতীয় দলে ফিরে ভালো ক্রিকেট উপহার দিতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় মো. আশরাফুল। আগস্টে সব ধরণের নিষেধাজ্ঞা উঠে গেলে আবারো জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।  

বুধবার (২১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথের সিঙ্গেরকাছ বাজারে ‘দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগ’র ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সিঙ্গেরকাছ বাজার সংলগ্ন মাঠে শুরু হওয়া ফাইনাল খেলায় বিশ্বনাথের গোয়াহরি গ্রামের পিএসসি ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে শেখেরগাঁওয়ের প্রত্যাশা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে ২০ হাজার টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি আর রানার্স আপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজ মানি ও একটি ট্রফি দেওয়া হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জোহা পিপিএম, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, সিলেট জেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, সমাজসেবক হাফিজ আরব খান, যুক্তরাজ্য প্রবাসী তজম্মুল আলী, নুরুল হক, কামরুজ্জামান, ফরদি আলী ফঠিক, হেলাল আহমদ, আলহাজ্ব নজরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত