বড়লেখা প্রতিনিধি

২২ মার্চ, ২০১৮ ১৭:০৭

উন্নয়নশীল দেশে উত্তরণে বড়লেখায় আনন্দ র‍্যালি

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ র‌্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসন আনন্দ র‌্যালির আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে আনন্দ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তন এলাকায় গিয়ে শেষ করে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, টুরিস্ট পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবু ফয়ছল মোহাম্মদ আতিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আনন্দ র‌্যালিতে বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলো পৃথক র‌্যালি নিয়ে অংশগ্রহণ করে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেছে।

আপনার মন্তব্য

আলোচিত