শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ মার্চ, ২০১৮ ১৭:৩৫

উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় শ্রীমঙ্গল সরকারি কলেজে শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় শ্রীমঙ্গল সরকারি কলেজের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র শীল, কলেজের শিক্ষক শিক্ষিকা, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ সহ ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত