২২ মার্চ, ২০১৮ ১৮:২৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় হিফজ শাখা চালু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। হিফজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ছাত্র ও সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম এ শাকুর।
মাদ্রাসার শিক্ষক মাওলানা কমর উদ্দিন বাদশার সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএমএ শাকুর, অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার, অধ্যাপক মাওলানা লিয়াকত আলী, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মতিন, সারপার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুল হক শিমুল, গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সদস্য এমরানুল হক বাবু, ইউপি সদস্য শামীম উদ্দীন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি, সমাজসেবক ইলিয়াস আলী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছবুর, ইটাউরী মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, হাজী আব্দুল আহাদ মানিক, হাজী আং সামাদ, হাজী আজির উদ্দিন সুনু, আবু জামান শিক্ষার্থী আবুল হাসনাত, শিক্ষক ফয়জুল হক, হিফজ শাখার শিক্ষক হাফিজ মাওলানা মইনুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা লুৎফুর রহমান।
উল্লেখ্য, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি সদস্য ও লন্ডন প্রবাসী মাওলানা কাজী হাবিবুল করিম হিফজ শাখা চালু করতে এক বছরের জন্য পৃষ্ঠপোষকতা করছেন।
আপনার মন্তব্য