ছাতক প্রতিনিধি

২২ মার্চ, ২০১৮ ২০:৪৩

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় ছাতকে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করায় ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের নেতৃত্বে শহরে এ আনন্দ র‍্যালি হয়।

শোভাযাত্রায় উপজেলা ভূমি অফিস, সমবায় বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সূর্যের হাসি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ-নিজ ব্যানারে অংশ গ্রহণ করে।

তারপর এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ওসি আতিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইউআরসি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা বিজিত কর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

এদিকে ছাতক ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুল পৃথক ভাবে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা করেছে। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় মেলায় অংশ গ্রহণকারী সিনিয়র গ্রুপ স্টলের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জনতা মহাবিদ্যালয় ও জুনিয়র গ্রুপ স্টলের এসপিপিএম উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় ও ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় দলকে পুরষ্কার প্রদান করা হয়।

পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত