বিশ্বনাথ প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৮ ১৫:৫৬

বিশ্বনাথে চোরাই গরুসহ আটক ৪, সিএনজি জব্দ

সিলেটের বিশ্বনাথের বন্ধুয়া গ্রাম থেকে দিনদুপুরে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে গরু চুরিকালে চোরাই গরু ও ব্যবহৃত সিএনজিসহ (সিলেট-থ-১৩-০১৭৪) ৪ জনকে আটক করা এলাকাবাসী। শুক্রবার (২৩মার্চ) দুপুরে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন বন্ধুয়া গ্রামের লোকজন।

আটকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা উপজেলার কনুয়া গ্রামের আরব আলীর ছেলে সাব্বির আহমদ (২৮), তেতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সোহেব মিয়া (১৭), একই গ্রামের আনা মিয়ার ছেলে রুমন মিয়া (১৭), মোগলবাজার থানার ডঙ্গশ্রী গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।

গরু ও সিএনজিসহ ৪ চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত