২৫ মার্চ, ২০১৮ ২১:১২
ছাতকের দোয়ারাবাজার উপজেলার বোগলা রুস্তম আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মার্চ) জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোব মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মিলন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল ওয়াদুদ ভুঁইয়া মেম্বার, মিজান মেম্বার, জসিম মেম্বার, সফিকুল আলম ছালেক সাবেক সভাপতি অত্র স্কুল এন্ড কলেজ, মুহিবুর রহমান পিটিএ কমিটির সভাপতি, জাফর আলী।
সকাল থেকে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালনে ছিলেন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আপনার মন্তব্য