৩০ মার্চ, ২০১৮ ০১:১৭
সিলেটের গোলাপগঞ্জে আবারো বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন ধরেছে। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী নোয়াগ্রামে এ ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় গোলাপগঞ্জ ৩/৪ টি পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টা থেকে উপজেলায় ধমকা হাওয়া ও সাথে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে রণকেলী গ্রামের আব্দুল জলিলের গ্যাসের রাইজারে পরে আগুণ ধরে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসীর নজরে আসলে পানি দিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত গ্যাসের রাইজার দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে বলে জানা যায়। এব্যাপারে গোলাপগঞ্জ গ্যাস অফিসের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত গ্যাস বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও এম আব্দুল জলিল অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলল আরো জানান, রাত সাড়ে ৯ টার দিকে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়। এসময় বজ্রপাত থেকে আমার ঘরের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুণ লেগে যায়। হঠাৎ আগুণ আমাদের নজরে আসলে তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসের ম্যানেজার নীল কমল চৌধুরী সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। কালকে ঘটনাস্থল পরিদর্শন করবো।
উল্লেখ, গত ১৮ মার্চ রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দের ক্লাববাজার সংলগ্ন (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে একইভাবে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে ঘুমন্ত অবস্থায় দু' জন অন্ত:সত্ত্বা গৃহবধু, ১ জন শিশুসহ মোট ৬ জনের প্রাণহানী ঘটে। রণকেলী এলাকার বজ্রপাত থেকে গ্যাস রাইজারে আগুনের বিষয়টি মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করে।
আপনার মন্তব্য