৩১ মার্চ, ২০১৮ ১৯:১১
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি।
শনিবার (৩১ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল মোছাব্বির।
নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ও দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ডিবিসি নিউজর জেলা প্রতিনিধি পান্না দত্ত।
এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি পার্থ সারথি পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মৌলভীবাজার টোয়েন্টিফোরের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক পূর্ব দিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ।
কার্যনির্বাহী সদস্য দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকশী মিছবাউর রহমান, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি স.ই. সরকার জবলু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আজাদুর রহমান, দেওয়ান মুক্তাদির গাজী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমদ আফরোজ।
আপনার মন্তব্য