কুলাউড়া প্রতিনিধি

৩১ মার্চ, ২০১৮ ২৩:৩৩

কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সিলেট আখাউড়া রেলসেকশনের কুলাউড়া ছকাপন স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত (৪০) নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শনিবার দুপুর ১২ টার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের কোন এক সময় ট্রেনের নিচে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত