মৌলভীবাজার প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৮ ১২:২৭

মৌলভীবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
মৌলভীবাজার সদর থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকার পাগুরিয়া গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া (২০) পাগুরিয়া গ্রামের কাছন মিয়ার ছেলে।

কাছন মিয়া সাংবাদিকদের বলেন, রিপন রাতে দোকানে ঘুমাতে যায়। ভোরে দোকানের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।   

‍নিহতের গলার কিছু অংশ কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই তোফাজ্জল।

আপনার মন্তব্য

আলোচিত