গোয়াইনঘাট প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৮ ১৮:৫৩

জাফলংয়ে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে মহিলা নিহত; আহত ১৫

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সন্ধ্যা রানী গোয়ালা (২৮) নামের এক মহিলা নিহত হয়েছেন। এবং আহত হয়েছে আরো ১৫জন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট তামাবিল মহা সড়কের মোহাম্মদপুর ১নং আপ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

নিহত সন্ধ্যা রাণী গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকার সনজিদ গোয়ালার স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা রানী গোয়ালাসহ দু'জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা রানী গোয়ালাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত দুইজনকে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী যাত্রীবাহী একটি বাস মোহাম্মদপুর ১নং আপ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি মাহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয়।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  বাস ও ট্রাক্টর সংঘর্ষে এক নারী নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত