০৫ এপ্রিল, ২০১৮ ২২:২১
চা শ্রমিকদের ৫ দফা দাবি, মজুরী বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নসহ চা শ্রমিকদের যাবতীয় দাবী দাওয়া মেনে নিতে প্রতিবাদ সভা ও ২ ঘণ্টা কর্মবিরতি করেছে মালনীছড়া চা বাগানের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সিলেট ভ্যালির ২২টি চা বাগানের কয়েক শতাধিক চা শ্রমিক লক্কাতুরা স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে প্রতিবাদ সভা করে।
সভায় উপস্থিত ছিলেন ২২টি চা বাগানের ভ্যালি সভাপতি রাজু গোয়াল, মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, হিলুয়া ছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি মদন গঞ্জু, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহার, মালনীছড়া চা বাগানের সর্দার রতিলাল কালোয়ার, রাজু শা সহ কয়েক শতাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৪ মাস যাবত চা শ্রমিকের মজুরি চুক্তি সম্পাদিত না হওয়ায় প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।
প্রতিবাদ সভায় শ্রমিকরা বলেন, চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কালক্ষেপণ করছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে চা শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে না নিলে, শ্রমিকরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
সভায় অবিলম্বে ৫ দফা চুক্তি বাস্তবায়ন, শ্রমিকদের বেতন ৮৫টা থেকে ২৫০ টাকায় উন্নতকরণ করার জোর দাবি জানানো হয়।
আপনার মন্তব্য