০৭ এপ্রিল, ২০১৮ ১৪:৪৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শনিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে দি বার্ডস স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র ও এইচ.এস.সি. পরীক্ষার্থী কুরমা চা বাগানের সচ্চিদানন্দ বর্মার ছেলে কিরণ বর্মা, সাজিবাজারের সন্তোষ দাসের ছেলে সুমিত দাশ, রাজঘাট চা বাগানের রবি কুণ্ডুর ছেলে বিজন কুণ্ডু, ফুলবাড়ী চা বাগানের কুমেদ বাউড়ীর ছেলে সুজিত বাউড়ী ও নয়ানছিড়ি এলাকার দুদু মিয়ার ছেলে ইমরান হোসেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশশেরুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ রয়েছে। তার পরও তারা নিয়ম না মেনে মোবাইল সাথে নিয়ে পরীক্ষা দিতে প্রবেশ করে। যার জন্য তাদের বহিষ্কার ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আপনার মন্তব্য