০৮ এপ্রিল, ২০১৮ ১৬:৪২
হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
রোববার (৮ এপ্রিল) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের নতুন টিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিকনেতা কেশব কৈরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার শামিম, শ্রমিকনেতা জয় প্রকাশ কৈরী, রবীন্দ্র র্যালি, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, দিপক রায়, শংকর পাল চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেন, এক সময় চা বাগানের শ্রমিকের ঘরে কোন বিদ্যুৎ সুবিধা ছিল না। বর্তমান সরকারের উদ্যোগে এখন প্রতিটি ঘরে বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। রাস্তাঘাটসহ চা বাগানের ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য সেবায় ও শিক্ষা প্রসারে চা বাগানে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য