নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০১৮ ২৩:১৮

সিএনজিতে যাত্রীবেশে ৩ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

সিএনজিতে যাত্রীবেশে ৩ ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ। সোমবার (৯ এপ্রিল ) সিলেটের মেজরটিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটককৃত ৩জন হলেন- জৈন্তাপুর থানার করামত আলীর ছেলে দুলাল আহমদ (২৮), নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার মৃত আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমদ সোহেল (২৮), সুনামগঞ্জ সদর থানার মোহাম্মদ আলীর ছেলে ইদ্রিছ আলী (২৮)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারের পর তাদেরকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত