ছাতক প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৮ ১৮:২৭

ছাতকে দু:স্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ

ছাতকে উপজেলা পরিষদের নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গরিব, অসহায় ও দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানার সভাপতিত্বে ও মিলন রানী দাসের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি প্রমুখ।

সভা শেষে ১৩টি ইউনিয়নের অর্ধশতাধিক গরিব পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত