জগন্নাথপুর প্রতিনিধি

১২ এপ্রিল, ২০১৮ ১৬:০৯

জগন্নাথপুর থানার হারুনুর রশীদ সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ চৌধুরী। তিনি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করে আসছেন।

বুধবার (১১ এপ্রিল) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভা ও কল্যাণ সভায় তাঁকে এই সম্মাননা প্রদান করেন সংশ্লিষ্টরা।

সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তার হাতে তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ বরকত উল্লা খাঁনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ প্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, 'যখন কোনো কাজ করি, তখনই জনকল্যাণে করি। জনগণের জানমালের নিরাপত্তা সঠিকভাবে প্রদান করতে আমাদের বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়।

তিনি বলেন, যেকোনো প্রাপ্ত প্রেরণা হিসেবে কাজ করে। আমি এই প্রেরণা নিয়ে শান্তির শহর জগন্নাথপুরকে আরো শান্ত করে রাখতে চাই। এরই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।

উল্লেখ্য, চাঞ্চল্যকর গনধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা এবং থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি স্বরূপ এমন সম্মাননা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত