১৪ এপ্রিল, ২০১৮ ১৪:০৬
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। আর এই বাংলা নতুন বর্ষকে বরণ করে নিল সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট।
প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ ১৪২৫ উপলক্ষে সিলেটের সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৫ বাংলা' র বর্ষকে বরণের আয়োজন শুরু হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ‘শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৫ বাংলা' শুরু হয়।
দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, প্রদান করা হবে শ্রুতি সম্মাননা ১৪২৪ বাংলা। শ্রুতির আয়োজনে আরও থাকছে বিষয় ও বিভাগ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, থাকছে বৈশাখী মেলা। শ্রুতি-সিলেটের বিশেষ আয়োজনে থাকছে বাউল আবদুর রহমান, ফকির আব্দুল কুদ্দুস ও তার দল কুষ্টিয়া, ফকির বাসন্তী আকতার-কুষ্টিয়া, প্রদীপ মল্লিক, লিংকন দাশের মতো শিল্পীদের গান।
এছাড়াও সমবেত সংগীত পরিবেশন করবে অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নগরনাট, গানবাহান, নৃত্যশেলী, গীতবিতান-বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, সুরের ভুবন, শতভিষা, অন্বেষা শিল্পী গোষ্ঠী, নাট্যম সংগীত বিদ্যালয় ও মুক্তাক্ষর।
আপনার মন্তব্য