গোলাপগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৮ ২০:৫১

গোলাপগঞ্জে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

মুজিবনগর দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে ‘মুজিবনগর দিবস পালন এবং বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা কনফারেন্স হলে এ অনুষ্ঠানমালার আয়োজন করে গোলাপগঞ্জ জেলা প্রশাসন।

অনুষ্ঠানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, মুজিবনগর সরকার ছিল মুক্তিযুদ্ধের সাহসী শক্তি। তৎকালীন সময়ে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য মুজিবনগর সরকার গঠনের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এই সরকার দেশের স্বাধীনতা রক্ষায় অভূতপূর্ব অবদান রেখেছে। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা খায়রুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক কমান্ডার শহীদ আহমদ লালা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তওহীদ আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত