মাধবপুর প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৮ ২০:৫৫

মাধবপুরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা ও স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিশাখা মাসুক, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রধান শিক্ষিকা নাছিমা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আলমাছ, সহ সভাপতি শ্যামলী রাণী দেব প্রমুখ।

পরে প্রধান অতিথি এড. সুফিয়া আক্তার হেলেন নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্যানিটেশন সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হামিদুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত