দিরাই প্রতিনিধি

২৫ মে, ২০১৮ ১২:২৭

দিরাইয়ে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিরাই হাসপাতাল রোডের অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

কালনী ভিউ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড যুবলীগ সভাপতি জুবের আলম খুরশেদের আর্থিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই অনলাইন প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক সালমান আহমদ, কালনী ভিউ’র স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ, ফুটবল খেলোয়াড় সজিব, প্রদীপ সহ টিমের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত