২৮ মে, ২০১৮ ১৮:৩৭
সিলেটে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন আদালত। একই সাথে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচনে কোন বাধা নেই বলেও আদেশ দিয়েছেন আদালত।
গত ১৪ মে সিনিয়র জেলা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন। আদেশে তিনি বিএমএ সিলেট শাখার সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদের দায়ের করা আপিল খারিজ করে দেন।
জানা যায়, গত ৩ মার্চ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচনের কথা ছিল। নির্বাচনে ২০টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। এসময় সভাপতি পদপ্রার্থী ডা. রুকন উদ্দিন ভোটার তালিকায় ভুল, মৃত ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্তি, নির্বাচনী কেন্দ্র পরিবর্তনসহ বিভিন্ন অভিযোগ এনে আদালতে নির্বাচন স্থগিতের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করেন।
এই স্থাগিতাদেশের কবিরুদ্ধে নির্বাচনের আরেক সভাপতি প্রার্থী ডা. মোর্শেদ আহমদ চৌধুরী পক্ষ আপীল করলে আদালত স্থগিতাদেশ খারিজ করে দেন। একই সাথে ভোটার তালিকায় কোন ভুল থাকলে তা সংশোধন ও বিএমএর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কেন্দ্র নির্ধারন করে দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্নের আদেশ দেন আদালত। এ আদেশের ফলে বিএমএ’র নির্বাচনে আর কোন বাধা থাকলো না।
আপনার মন্তব্য