০৯ জুন, ২০১৮ ২২:১১
সিলেট নগরীর জিন্দাবাজারের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (৯ জুন) রাত ৯টায় নগরীর ওভারসিজ মার্কেটের পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কোন ক্ষয় ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের ওভারসিজ মার্কেটের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগলে স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সন্ধ্যা ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আপনার মন্তব্য