সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৮ ২০:০৫

সুনামগঞ্জে দরিদ্র দুই শিক্ষার্থীর পাশে ‘ইয়েস থিংকিং’

সুনামগঞ্জের দরিদ্র পরিবারের দুই কৃতি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে শহরের সামাজিক সংগঠন ইয়েস থিংকিং এর সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের এক ছাত্র ও নর্থইস্ট আইডিয়াল কলেজের এক ছাত্রীকে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা ও কলম প্রদান করেছে সংগঠনের সদস্যরা।

দুই কলেজ শিক্ষার্থীকে প্রথম ও দ্বিতীয় বর্ষের বই, এক রিম করে কাগজ ও কয়েক ডজন কলম দেয়া হয়। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দুই শিক্ষার্থীর হাতে বই, খাতা ও কলম তোলেন দেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াত উন নবী, হাবিবুল্লাহ জুয়েল, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ইয়েস থিকিং এর সদস্য অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জিএম তাহশিজ, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, জেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমদ, ইয়েস থিংকিং এর সদস্য নুরুল হাসান আতাহের, রজত কান্তি দাস।

প্রসঙ্গত, সামাজিক সংগঠন ইয়েস থিংকিং এর উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান করা হয় সুনামগগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র সৈকত তালুকদার ও নর্থইস্ট আইডিয়াল কলেজের মানবিক শাখার ছাত্রী শারমীন সুলতানাকে।

আপনার মন্তব্য

আলোচিত