২৫ জুলাই, ২০১৮ ১৮:৪১
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের।
বুধবার (২৫ জুলাই) দুপুরে নগরীর জিন্দাবাজার, কদমতলী, খোজারখলা, আলমপুর এলাকাসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সাথে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, নগর উন্নয়ন, নাগরিক সেবা করার উদ্দেশেই মেয়র প্রার্থী হয়েছি। মেয়র নির্বাচিত হলে নাগরিক সেবাই হবে আমার প্রধান কাজ। সাধারণ মানুষকে নিয়েই নতুন করে নগর সাজাবো। এ অঞ্চলের মানুষের ভালোবাসার কারণেই আমি নির্বাচনে নেমেছি। আমার বিশ্বাস আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে হরিণ মার্কার বিজয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, দীপক মোদক বিলু, হুমায়ুন রশীদ চৌধুরী, মো. মিজানুর রহমান রুমন, মো. বদরুল ইসলাম, মো. আব্দুল মুকিত, সৈয়দ রাজন আহমদ, মিলাদ আহমদ, আকবর হোসেন শাকিল, রাব্বী, কালাম আহমদ, হাবিব আহমদ, ফাহিম, আশিক আহমদ, হৃদয় আহমদ, সাজ্জাদ, আলমগীর হোসেন রিয়াদ, পিযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মো. সাজ্জাদুর রহমান, মো. নুরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য