নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০১৮ ১৯:৪৩

পুলিশের উপর ককটেল হামলা: ৪৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে পুলিশের উপর ককটেল হামলার অভিযোগে ৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় এই মামলাটি করা হয়।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, থানার উপ পরিদর্শক (এসআই) আবু রায়হান এই মামলা করেছেন।    

গতকাল বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানা থেকে মোটরসাইকেলে করে কদমতলী ফাঁড়িতে যাচ্ছিলেন উপ পরিদর্শক (এসআই) রায়হান। এসময় নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একদল যুবক তাকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এতে আহত রায়হানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

আপনার মন্তব্য

আলোচিত