২৬ জুলাই, ২০১৮ ২১:২৯
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে ছাত্রদল নেতা জুবেদ আহমদ আমিরী’র নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, লুৎফুর রহমান, রওশন তালুকদার, সৈয়দ মুছাব্বির আহমদ, আখলুল করিম, মিজান কোরেশী, জেহিন আহমদ (জিফ), মনিরুজ্জামান মনির, গুলজার আহমদ, ইমাম উদ্দিন আহমদ চৌধুরী, সাইদ মাহমুদ ওয়াদুদ, মেহেদী হাসান অপু, জাবেদ খান, ছায়েদ আহমদ দীপক, রুমেল আহমদ রিপন, মির মো. শাহাবুদ্দিন, মির মো. বাবলু, রাজন খান রাজু, সাগর আহমদ সাহেদ, মাসুদ পারভেজ রাবেল, তোলা মিয়া, রাইসুল ইসলাম সানি, হোসেন আহমদ, আলমগীর হোসেন, রাসেল বক্স, সামাদ হোসেন, নুরুল ইসলাম মাহমুদ হাসান সাগর, জুনেদ আহমদ, আল আমিন ইসলাম, সৈয়দ এস.এ কিবরিয়া, জাবির আহমদ, ইমরান মাহমুদ শিপন, রুবেল আহমদ, জাহেদ আহমদ, ওয়াহিদ উদ্দিন বাবু, আফজাল আহমদ বাপ্পি, শুভ আহমদ, জুয়েল আহমদ, মো. শামিম, হাবিবুর রহমান প্রমুখ।
গণসংযোগ শেষে বক্তারা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রতিটি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত জেনে সরকারী দলের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। বিভিন্নভাবে ভাবে তাদের হুমকি-ধামকী দিচ্ছে। কিন্তু সবকিছু প্রতিহত করে আমাদের কেন্দ্রে থাকতে হবে, ভোট ডাকাতি প্রতিহত করতে হবে। ভোটের রেজাল্ট সীট না নিয়ে কোন নেতাকর্মী ঘরে ফিরবেন না। বন্দী গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
আপনার মন্তব্য