সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০১৮ ১৯:৩৪

‘সিলেটবাসী ব্যালটের মাধ্যমে জুলুম নির্যাতনের জবাব দিবে’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিলেটবাসী ব্যালটের মাধ্যমে জুলুম নির্যাতনের সমুচিত জবাব দিবে। কোন হুমকি ধমকি দিয়ে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোটের প্রার্থীর বিজয় ঠেকানো যাবে না। সিলেটের মানুষ আজ আরিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। সিলেটের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় না। ৩০ তারিখেও যারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ রুখে দাঁড়াবে।

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফজলুর রহমান এ কথাগুলো বলেন। দিনব্যাপী গণসংযোগ শেষে ধানের শীষ মার্কার সমর্থনে এই পথসভা অনুষ্ঠিত হয়।  
 
এসময় তিনি আরো বলেন, আজ সারাদেশ হত্যা গুম রাহাজানি ছিনতাই ডাকাতিসহ দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নেই। একমাত্র কারণ এ সরকার অনির্বাচিত ও ভোটার বিহীন। আরিফুল হক চৌধুরীকে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরো বেগবান করার জন্য নগরবাসীকে আহ্বান জানান তিনি।  

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এম. সাইফুর রহমান।

সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মোহাম্মদ আলী, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুক্তার আহমদ, সাবেক মহানগরের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী আহমদ, যুব নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, সৈয়দ শুয়াইব আহমদ, আব্দুল আহাদ আল আতিক, কাওছার আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, মহানগর সভাপতি মো. লুৎফুর রহমান, ছাত্রনেতা আব্দুল হামিদ খান, হাফিজ আব্দুল করিম দিলদার, এরশাদ খান আল হাবিব, আতিকুর রহমান, শিব্বির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত