২৭ জুলাই, ২০১৮ ২০:৪৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে সিলেটের দক্ষিণ সুরমায় গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন নেতৃত্বে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোবারক আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নন্দন চন্দ্র পাল, মনসুর আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, মহানগর ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, কামরুল ইসলাম সুমন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিমেল কান্তি দেব, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, নাঈম আশরাফ চৌধুরী, সাহেদুর রহমান, ছাদিক আহমদ, কবির আহমদ, সুমন আহমদ, শাহজাহান আহমদ, ফয়সল আহমদ, আরিফ আহমদ সুয়েজ, কামরুল ইসলাম সুমন, কাজী সুহেল আহমদ, শামীম আহমদ, সাদেকুল ইসলাম সাদেক, আল আমীন, রুহুল আমীন, রুমেল আল নাদের, সাইদুর রহমান সাইদ, শেখ মো. জুয়েল, অনিক চন্দ্র অপূর্ব, কাইয়ুম খান, ওমর ফারুক, আজমল ইসলাম, বদরুল আলম, কাইয়ুম, রাজু, ফাহিম, কাওছার, হৃদয়, হাবিব, চয়ন, জাকি, জসিম, হাবিব, সালমান প্রমুখ।
আপনার মন্তব্য