২৮ জুলাই, ২০১৮ ০১:৪৭
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)।
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা জানাবেন দলের সাংগঠনিক সম্পাদক এ পি ইউ তাজ রহমান।'
আগামি ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোন প্রার্থী দেয় নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে নেই। ২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।
আপনার মন্তব্য