নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০১৮ ১৫:৫৪

বিএনপি-জামায়াত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি ও জামায়াত সমর্থিত  কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই প্রার্থীর দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন।

১৯ নং ওয়ার্ডের বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী শওকত হামিদ তৌহিদ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী দিনার খান হাসুর সমর্থকদের মধ্যে দুপুরের পর সংঘর্ষ বাধে। এতে তৌহিদের ভাই ফাহাদ ও হাসুর ভাই তালহা গুলিবিদ্ধ হন। তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও ওই কেন্দ্রে বিকেল তিনটা ৪০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।

এই ওয়ার্ডে কাউন্সিলর পদের লড়াইয়ে আছেন ৪জন প্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত