নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০১৮ ১৬:০২

ভোট গ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট গ্রহণ।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্বাচনের শেষ মুহুর্তের নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।     

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত থাকলেও বাকি ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্র ২টি হলো- ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪)।

নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন (ইসি)। 

আপনার মন্তব্য

আলোচিত