নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০১৮ ১৭:০৯

বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর যারা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ডের কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৭টির মধ্যে ২টি ওয়ার্ডের একটি করে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সোমবার (৩০ জুলাই) রাত ১১টায় এ সকল ওয়ার্ডের কাউন্সিলরদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

সিলেট সিটি নির্বাচনে বিজয়ী সাধারণ কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩নং ওয়ার্ডে কালাম আজাদ লায়েক, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কয়েস লোদী, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোখলেছুর রহমান, ১০নং ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ, ১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬নং ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ১৯নং ওয়ার্ডে শওকত আমীন তৌহিদ, ২১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ডে ছালেহ আহমদ সেলিম, ২৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স লিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২৪ ও ২৭নং ওয়ার্ডের একটি করে মোট ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকার কোন ফলাফল আসেনি। এছাড়া ২০নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ।

আপনার মন্তব্য

আলোচিত