৩০ জুলাই, ২০১৮ ১৯:১৪
সদ্য ঘোষিত গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাও ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটিকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল করেছে আলীরগাও ইউনিয়ন যুবলীগের পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
রোববার বিকেল ৩টায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় উপজেলা যুবলীগের কমিটি।
এ ঘটনায় ঐ দিনই রাত ১০টায় পদবঞ্চিত নেতৃবৃন্দদের মাঝে এ খবর চাউর হলে তাৎক্ষনিক ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা লাফনাউটস্থ আলীরগাও ইউনিয়ন কমপ্লেক্সের সামনে এসে জড়ো হয়ে নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
মিছিলটি ইউনিয়ন কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে লাফনাউট বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাফনাউট বাজারে এসে পথসভায় মিলিত হয়। সভায় পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
পথসভায় বিক্ষুব্ধ নেতৃবৃন্দরা বলেন, ৩ মাস পূর্বে বিএনপি থেকে আসা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খয়েরকে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত করা এবং ত্যাগী, প্রকৃত নেতা-কর্মীকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করায় পুনরায় নতুন করে প্রকৃত নেতা-কর্মী দিয়ে কমিটি ঘোষণা করার আহবান জানান।
আলীরগাও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ও যুবলীগ নেতা মুশাহীদ আলীর পরিচালনায় পথসভায় সভাপতিত্ব করেন মো. ইদ্রিস আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম রেজা, সাঈদুর রহমান, বিলাল উদ্দিন, ইয়াহিয়া, মাসুক আহমদ, ইমাম উদ্দিন, তোতা মিয়া, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আব্দুল হাসিম, ছলিম উল্লাহ, কবির আহমদ, আজমল হোসেন, রহমত উল্লাহ, মহব্বত উল্লাহ, উসমান গনি, আব্দুল মান্নান, সালেহ আহমদ, আব্বাস উদ্দিন, শরিফ উদ্দিন, কালাই মিয়া, ঈসমাইল আলী, আলা উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য