সংবাদ বিজ্ঞপ্তি

৩১ জুলাই, ২০১৮ ২০:৩৮

সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর পিতা আর নেই

দৈনিক সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউমেন রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর পিতা বন্দরবাজারের সাবেক ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব সিকন্দর আলী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার (১ জুলাই) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। পরে তাকে নগরীর উত্তর জেলরোডস্থ নিজ বাসায় লাশ নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

আলহাজ্ব সিকন্দর আলী মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলেমেয়েদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে লন্ডন প্রবাসী।

এ দিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ। তারা পৃথক বিবৃতিতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় হাসপাতাল ও বাসায় ছুটে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ব্যবসায়ী ও আত্মীয়স্বজনরা।

আপনার মন্তব্য

আলোচিত