ছাতক প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৮ ০০:৩২

নিরাপদ সড়কের আন্দোলনে ছাতকের শিক্ষার্থীরাও

ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দু’ শিক্ষার্থীর বাসচাপায় নিহতের প্রতিবাদে ছাতকের জাউয়ায় সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১আগষ্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে স্কুল এন্ড কলেজ সম্মূখ এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে, স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য কয়েছ মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক ওবায়দুল হক আশফাকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন টুনু, অধ্যক্ষ মাহমুদ আলী, সিনিয়র শিক্ষক আবুল হাসান, শিক্ষার্থী তানভীর, রিংকী, রুমি, প্রমি দস্তিদার, মেধাবী, বুশরা প্রমূখ। বক্তাগণ তাদের বক্তব্যে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত