গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৮ ১৫:৫৮

গোলাপগঞ্জে নালিউরি গণমিলনায়তনের নতুন কমিটি

গোলাপগঞ্জে নালিউরি গণমিলনায়তনের নতুন গঠন করা হয়েছে। মিছবাহ উদ্দিনকে সভাপতি এবং সালেহ আহমদ রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২০১৮-২০২০ ইংরেজি) গঠন করা হয়।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাদেশ্বরস্থ সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি সৈয়দ এহতেশামুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তানভীর আহমদ মেনন, ক্রীড়া সম্পাদক আফরুজ আলী, সাংগঠনিক ও প্রচার সম্পাদক ছাব্বির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম সানি, কোষাধ্যক্ষ সিদ্দিক আহমদ রাফসান, সদস্য কামরুল ইসলাম, সিদ্দিক আহমদ, এ কে টিপু।

সভায় নালিউরি গণমিলনায়তনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য আজমত আলীর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মতিনের পরিচালনায় নতুন কার্যকরী কমিটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য খবির উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব জমির উদ্দিন টুনু, কবি ও লেখক সামছুল ইসলাম, বশির মিয়া, ফজন মিয়া, এনামুল ইসলাম, বদরুল ইসলাম খোকন, হোসেন আহমদ, মামুনুর রশিদ রোকন, আফজাল আহমদ, এনামুর রশিদ স্বপন, জামাল আহমদ, কামরুল ইসলাম, কামাল আহমদ, ছালিক আহমদ, মিফতাহ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত