মাধবপুর প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৮ ১৬:৫১

মাধবপুরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে জালাল মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে এই তথ্য জানান র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। জালাল মিয়া উপজেলার বেঙ্গাডোবা গ্রামের কেলু মিয়ার ছেলে।

মনিরুজ্জামান জানান, জালাল মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক সরবরাহ করে আসাছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারসহ একদল র‌্যাব সদস্য তার বাড়িতে অভিযান চালান। এ সময় ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল ও গ্রেপ্তারকৃত জালালকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত