মাধবপুর প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৮ ১৭:০৩

মাধবপুরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জের মাধবপুরে দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে মহাসড়কের মাধবপুর উপজেলার সামনে মহাসড়কের দুই পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্বে দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মুকলেছুর রহমান। এ সময় র‌্যাব-বিজিবি ও পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর লোকজন মহাসড়কের রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট তৈরি করে ব্যবসা করে আসছিল। এতে করে চলাচলের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে শতাধিক দোকানপাট গড়ে উঠেছে। বেশ কয়েকবার তাদেরকে নিষেধ করলেও কোন কর্ণপাত করেনি। তাই প্রশাসন বাধ্য হয়েছে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে। উচ্ছেদ অভিযান চলবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত