০২ আগস্ট, ২০১৮ ১৮:০৮
ছাতকে কালারুকা ইউপি আনসার ভিডিপির দলপতি ফারুক আহমদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) সৈদেরগাও ইউপির আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির দশ দিনের প্রশিক্ষণ শেষে ৭০ জন সদস্যকে এবং বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান, উপজেলা প্রশিক্ষক মাঈন উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, ছাতক প্রেসক্লাব সদস্য সদরুল আমিন, মাহবুব আলম, শিক্ষক আতিকুর রহমান, ছমির আলী, এনামুল ইসলাম পলাশ, আব্দুস সামাদ, আল আমিন প্রমুখ।
আপনার মন্তব্য