০২ আগস্ট, ২০১৮ ১৯:৫২
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এক সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন।
শুক্রবার (৩ আগস্ট) ভোর ৬টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
সময় স্বল্পতার কারণে বিএনপি নেতাকর্মীসহ অনেকের সাথে দেখা করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। নিরাপদ সফর ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আলী আহমদ যুক্তরাজ্য থাকাকালে সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
আপনার মন্তব্য