বিয়ানীবাজার প্রতিনিধি

০৪ আগস্ট, ২০১৮ ১৪:০০

বিক্ষোভে বিয়ানীবাজারের শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ও দেশব্যাপী আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে কয়েক মিনিটের জন্য অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এ সময় দেশব্যাপী চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার এবং দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হয়রানি না করা ও নিরাপদ সড়কের দাবি জানান। এতে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

দেশব্যাপী চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বর হামলা প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থী হাবিব জানান, নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিয়ে যাতে কোন ধরনের নোংরা অপকৌশল করা না হয় ও নিরাপদ সড়কের দাবিতেই আমারা এ অবস্থান কর্মসূচি পালন করছি।

আপনার মন্তব্য

আলোচিত