০৫ আগস্ট, ২০১৮ ১৯:১৪
বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের মনু অঞ্চলের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ আগস্ট) বেলা ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের মনু অঞ্চলের সভাপতি তানভীর হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীলিপ যাদবের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের সভাপতি মাহবুব চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. জাকারিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক আলমগীর চৌধুরী, চাতলাপুর চা বাগানের কর্মচারী সাইদুর রহমান চৌধুরী, শমশেরনগর চা বাগানের প্রধান করনিক আ জ ম শোয়েব, আলীনগর চা বাগানের আখতার হোসেন পাঠোয়ারী, শমশেরনগর চা বাগান কর্মচারী ও ইউপি সদস্য ইয়াকুব আলী।
মনু অঞ্চলের আঞ্চলিক কমিটির ১২০ সদস্যের উপস্থিতিতে বক্তারা প্রতিটি চা বাগানের বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মন্তব্য