০৬ আগস্ট, ২০১৮ ১৬:১৬
যেকোনো সংবাদ বা তথ্য প্রচার করার আগে নিজের বুদ্ধি দিয়ে জাতীয়ভাবে স্বীকৃত মিডিয়া থেকে যাচাই করে নিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল গুজব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে গুজব বিরোধী প্রচারণা চালিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
সোমবার (৬ আগস্ট) সকাল থেকে ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজের প্রতিটি ক্লাসে ক্লাসে ছাত্র-ছাত্রীদের মধ্যে গুজববিরোধী প্রচারণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ফয়সল মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফলেহ রহমান, আজিজুল ইসলাম, আল আমিন ইমরান, নিকেশ মনি, দোলন, তারেক, দিপ্ত, বেলাল, দুলাল, কামরুল, রাজনসহ মৌলভীবাজার জেলা ছাত্রলীগ ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন করার জন্য তাদের ধন্যবাদ জানান। তারা সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে তাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ শিক্ষার্থীদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে তাঁর পাশে দাঁড়ানো।
আপনার মন্তব্য