মৌলভীবাজার প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৮ ১৬:৩৫

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের অর্থায়নে ২৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।

এতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ জনকে ২ হাজার টাকা করে, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণকে ১০০ জনকে ১৫শত টাকা করে, পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৩ জনকে ১ হাজার টাকা করে মোট ২৭৭ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত