সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৮ ১৬:৫৯

আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান তাহিরপুর সীমান্তে জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান জব্দ করা হয়েছে।

সোমবার (৬ আগস্ট) উপজেলার সীমান্তবর্তী মাহারাম এলাকা থেকে অতিরিক্ত নিকোটিনযুক্ত বিড়ির এ চালানটি জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেড কোয়ার্টার সূত্র জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের চানঁপুর বিওপির বিজিবির টহল দল সোমবার বেলা দেড়টার দিকে মাহারাম এলাকা থেকে ভারতীয় ১ লাখ ৫ হাজার শেখ নাসির উদ্দিন বিড়ির শলাকার খাঁচা ভর্তি চালানটি জব্দ করে।

জব্দকৃত বিড়ির মূল্য প্রায় ১ লাখ ৭৮ হাজার ৫শ টাকা বলে বিজিবি জানায়।

আপনার মন্তব্য

আলোচিত