১১ আগস্ট, ২০১৮ ২০:৩১
দুই মেয়াদ পর ফের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজম খান।
শনিবার পুন ভোট গ্রহণ শেষে কাউন্সিলর নির্বচিত হন ওয়ান ইলিভেন সরকারের আমলের ভারপ্রাপ্ত এই মেয়র। এর আগে ৩০ জুলাইয়ের নির্বাচনে তিনি ১১৫২ ভোটে এগিয়ে ছিলেন।
শনিবার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনঃভোটে তিনি ঘুড়ি প্রতীক নিয়ে ৫৫৬ ভোট পান। তিনি মোট ৩৮১০টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল নজরুল টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে আজ ৬২৭ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা ২৭২৯।
২৭নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্র হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৫৬৬ জন।
আপনার মন্তব্য